Sunday, 19 March 2017



ভ এ ভুল
অনিকেশ দাশগুপ্ত


আমার আর মেঘের মধ্যে
আকাশের ,তফাত্ |
আকাশ আর মেঘের মধ্যে
আমার,ভুল |
ভুলের মধ্যে হাসলেই
 কাঁধ বরাবর, ভেজা চুল |
চুল থেকে মনে পড়ল
 'কবে কার অন্ধকার বিদিশার নিশা'!

নিশা কেটেছে গায়ে গায়ে
  গা ঘেঁসে উঠে এলো বিনয় |

বিনয় বিনিময়ে নেশা 'ফুল'
          পৃথিবী পৃষ্ঠ ,অর্ধবৃত্ত
   প্লেটে এক কাপ
                     থৈ থৈ ভুল |

No comments:

Post a Comment